প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

আমাদের প্ল্যাটফর্ম, **ডি-নাগরিক** পরিষেবা এবং বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ প্রশ্নের দ্রুত উত্তর পান। আপনি যদি সাহায্যের জন্য খুঁজছেন, আপনি সঠিক জায়গায় আছেন!

অন্যান্য সনদ তৈরির প্লাটফর্ম যেখানে সনদ প্রতি ১৫/২০ এমকি ৩০ টাকা পর্যন্ত নিচ্ছে, সেখানে ডি-নাগরিক প্লাটফর্মে এরকম সনদ প্রতি ফি এর বিষয় নেই! ইউনিয়ন বা পৌর কর্তৃপক্ষ কেবল একটি নির্ধিষ্ট ফি এর বিনিময়ে নির্ধারিত সময়ে আনলিমিটেড সনদ তৈরি করতে পারছেন!

**ডি-নাগরিক** একটি অনলাইন সেবা প্ল্যাটফর্ম যা বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সহজে ও দ্রুততার সঙ্গে পেতে সহায়তা করে।

ডি-নাগরিকের মাধ্যমে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সেবাগুলি তথা সনদ বা সার্টিফিকেট পাওয়া যায়:
  • ওয়ারিশ সনদ
  • নাগরিকত্ব সনদ
  • স্থায়ী বাসিন্দা সনদ
  • একই ব্যক্তির প্রত্যয়ন
  • চারিত্রিক সনদ
  • অবিবাহিত সনদ
  • মৃত্যু সনদ
  • ভোটার এলাকা স্থানান্তর
  • ভূমিহীন প্রত্যয়ন
  • মাসিক আয়ের প্রত্যয়ন
  • বাৎসরিক আয়ের প্রত্যয়ন
  • নতুন ভোটার প্রত্যয়ন
  • আর্থিক অস্বচ্ছলতার প্রত্যয়ন

ডি-নাগরিক নাগরিক সেবা গ্রহণের একটি দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম। এটি সময়, খরচ এবং জটিলতা কমিয়ে নাগরিক সেবাকে সহজ ও ডিজিটাল করেছে।

ডি-নাগরিক একটি অনলাইন প্ল্যাটফর্ম হওয়ায় ব্যবহারকারীরা ঘরে বসেই সেবা নিতে পারেন। এতে অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকে না, ফলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়।

হ্যাঁ, এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান করে যা সময় ও সম্পদের অপচয় কমায় এবং প্রশাসনিক দক্ষতা বাড়ায়, যা টেকসই উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে।

গ্রামীণ মানুষেরা সাধারণত সেবা পেতে দূরত্ব ও তথ্যের অভাবে সমস্যায় পড়েন। ডি-নাগরিক তাদের জন্য অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে সেবা পৌঁছে দেয়, যার ফলে তারা সহজে নাগরিক সেবা নিতে পারে।

ডি-নাগরিক সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেবা প্রদান করে, ফলে মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। এতে দুর্নীতি ও অবৈধ লেনদেন কমে যায় এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। এছাড়া, QR কোড ও সনদ আইডি দিয়ে সনদ যাচাই করা যায়, ফলে জাল সনদ রোধ সম্ভব।

নাগরিকরা সরাসরি অনলাইনে সেবা নিতে পারেন। এতে তাদের সময়, অর্থ ও পরিশ্রম সাশ্রয় হয় এবং সরকার ও নাগরিকদের মধ্যে আস্থা বাড়ে, যা নাগরিক ক্ষমতায়নের মূল ভিত্তি।

এটি ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডি-নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়াকে ডিজিটাল ও কার্যকর করেছে, যার মাধ্যমে সরকারি সেবার ডিজিটাইজেশন ত্বরান্বিত হচ্ছে।

আপনি বিকাশ, রকেট, নগদ (Mobile Financial Services - MFS) বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

যে কোনো সহায়তার জন্য আমাদের হেল্পডেস্কে যোগাযোগ করুন:

📞 মোবাইল:

01737 988 070

✉️ ইমেইল:

innovatech.frm@gmail.com

হ্যাঁ, নির্দিষ্ট সেবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ডিজিটাল ফরম্যাটে জমা দিতে হয়।
  • জন্ম সনদ সংশোধনের জন্য: জন্মের প্রমাণপত্র এবং প্রাসঙ্গিক নথি।
  • এনআইডি সংশোধনের জন্য: পুরনো এনআইডি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

আপনার প্রোফাইল আপডেট করার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন:
  1. অ্যাকাউন্টে **লগইন** করুন।
  2. “**প্রোফাইল সেটিংস**”-এ যান।
  3. প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে “**সেভ**” বাটনে ক্লিক করুন।

ডি-নাগরিক আপনার তথ্যের সুরক্ষার জন্য সর্বোচ্চ মান বজায় রাখে। আমরা SSL এনক্রিপশন ও মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করি। তথ্য সুরক্ষায় নিয়মিত আপডেট ও মনিটরিং করা হয়।

হ্যাঁ, ডি-নাগরিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন। তবে, আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করলে কিছু সীমিত সেবা অফলাইনেও পাওয়া যেতে পারে।

হ্যাঁ, ডি-নাগরিকের অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সারা দেশের নাগরিকরা এই সেবা নিতে পারেন। গ্রামীণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এটি সহজ ও ব্যবহারবান্ধবভাবে তৈরি।

আপনার অ্যাকাউন্ট ব্লক হলে অবিলম্বে আমাদের হেল্পডেস্কে (ফোন বা ইমেইলের মাধ্যমে) যোগাযোগ করুন। আমাদের যাচাই শেষে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার ব্যবস্থা নেওয়া হবে।

হ্যাঁ, ডি-নাগরিক প্ল্যাটফর্মটি সেবা গ্রহণের জন্য ২৪/৭ খোলা থাকে। তবে হেল্পডেস্ক (ফোন ও ইমেইল সহায়তা) সাধারণত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সক্রিয় থাকে।

সহায়তা প্রয়োজন?

যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে, তবে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📞 কল করুন: 01737 988 070
📧 ইমেল করুন: innovatech.frm@gmail.com